ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আওয়ামী লীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ৩:৩৯

মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগের হামলায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিএনপির ৬ নেতাকর্মী আহত হয়েছেন। শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের ওপর এ হামলা চালানো হয় আওয়ামী লীগ নেতা সাব্বিরের নেতৃত্বে। বিষয়টি নিশ্চিত করেছেন আহত হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মো. মীর হাফিজার।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার সাথে জড়িত ছিলেন- মো. সাব্বির মোল্লা , পিতা দুলাল মোল্লা, মো. পিলাবন, পিতা বাকি মোল্লা, মো. বাবু, পিতা দুলাল, সাজ্জাদ মোল্লা, আতিয়ার খোন্দকার, ইকরাম খোন্দকার, পিং আমির খোন্দকার, আলাম মোল্লা, মিল্টন শেখ, হানটু শেখ, আতর শেখ, এলিট মোল্লাসহ আরো অনেকে।

আহতরা হলেন- মো. মীর হাফিজার (৫৫), মো. মীর ইকবাল (৩৮), মো. অলি বিশ্বাস (৩০), মীর রেজাউল (৪০), শাহিন বিশ্বাস (৩০) এবং  মো. জাকির মোল্লাক (৫০)। তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের বাজার এলাকায় আওয়ামী লীগের হামলায় বিএনপি নেতাকর্মীরা আহত হন।

এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) গৌতম ঠাকুর বলেন, বৃহস্পতিবার সকালে শ্রীপুরের সব্দালপুর ইউনিয়ন এলাকায় আওয়ামী লীগ নেতারা বিএনপিকর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুত্ব জখম হন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার