ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দুর্গাপুরে সাদা মাটি ও নদী রক্ষা নিয়ে আলোচনা সভা


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ৩:৪৬

নেত্রকোনার দুর্গাপুরে সাদা মাটি উত্তোলন বন্ধ ও সোমেশ্বরী নদী রক্ষায় আদালতের নির্দেশনা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে পৌর শহরের বিরিশিরি জিবিসি ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বেলার ময়মনসিংহ বিভাগীয় কো-অর্ডিনেটর গৌতম চন্দ্র চন্দনের সঞ্চালনায় ও দুর্গাপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মো. কামাল পাশার সভাপতিত্বে অন্যাদের মাঝে বক্তব্য রাখেন- দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক পল্টন হাজং, সমাজকর্মী মেরিনা স্নালসহ নদীতীরবর্তী এবং সাদা মাটির অঞ্চলের বাসিন্দারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১৪ বছর ধরে নদী থেকে অপরিকল্পিত ও নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের কারণে সোমেশ্বরী নদীর এখন করুণ অবস্থা। পুরো নদী এখন পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে। তবে বেলার দায়ের করা মামলায় হাইকোর্টের নির্দেশে গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে নদী থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। এতে নদী তার প্রাকৃতিক রূপ ফিরে পেতে শুরু করেছে। 

পাশাপাশি অপরিকল্পিতভাবে সাদা মাটি উত্তোলন বন্ধ হওয়ায় একদিকে যেমন পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। তেমনি পর্যটদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রাকৃতিক পরিবেশ ও খনিজসম্পদের যেন আর কোনো ধ্বংস না হয়, তার জন্য সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়।

T.A.S / জামান

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব