রাজধানীতে বাসচাপায় তরুণ ক্রিকেটারের মৃত্যু
রাজধানীর ফার্মগেটে বাসচাপায় শহীদুল ইসলাম নিরব (৩২) নামে এক ক্রিকেটার নিহত হয়েছেন। মোটরসাইকেলে তার সঙ্গে থাকা নবীন নামে অপর আরোহী আহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত নিরব কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের খেলোয়াড় ছিলেন। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহন নামের একটি বাস ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে মোটরসাইকেলে থাকা দুজনকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আহত নবীনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিরবের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। সকালে ময়নাতদন্ত হবে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। রাতে এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে।
প্রীতি / জামান
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ