ডেমরায় ছাত্র হত্যার দায়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা কারাগারে
রাজধানীর ডেমরায় মো. জাহাঙ্গীর আলম (৪৬) নামে গ্রেফতার আওয়ামী লীগ নেতাকে বৃহস্পতিবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে দেইল্লা পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন ডেমরা থানা পুলিশ। তিনি ওই এলাকার সায়েদ আলী ওরফে মাক্কি কমান্ডারের ছেলে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাইনবোর্ডের উত্তর পার্শে ডেমরার ৬৬ নং ওয়ার্ডের ডগাইর নিউ টাউন মসজিদ সংলগ্নে মাহমুদুল হাসান জয় (১৫) হত্যার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে জাহাঙ্গীরের গ্রেফতারের খবর পেয়ে এলাকাবাসী আনন্দ মিছিল করে ফেসবুকে নানারকম স্ট্যাটাস দিয়েছেন। এদিকে এ হত্যার ঘটনায় গত ১০ সেপ্টেম্বর ডেমরা থানায় ৯৪ জন এজাহার নামীয় সহ অজ্ঞাত ২০০—৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ডেমরার বামৈল এলাকার মো. জুলহাস শেখ (৩৬)। নিহত ছাত্র জয় কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার চরপাড়া গ্রামের মো. মিজানুর রহমান নাহিদের ছেলে।
ভুক্তভোগী এলাকাবাসীরা জানায়, গ্রেফতার জাহাঙ্গীরের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সাবেক এমপি মশিউর রহমান মোল্লার নাম ব্যবহার করে জায়গা দখল, চাঁদাবাজি, সংখ্যালঘুদের জায়গা দখল,মসজিদের জায়গা দখল, মামলা বানিজ্য, অবৈধভাবে বালু ভরাটসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া ও সে এলাকার ত্রাস হিসেবে নিজেকে জাহির করতেন বলে ভয়ে কেউ মুখ ফুটে কথাও বলতে পারতো না।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, গ্রেফতার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানা অপকর্মসহ ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগে অনেকে এখনো মামলা করতে ইচ্ছুক। তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফার করে আদালতে পাঠানো হয়েছে।
T.A.S / T.A.S
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ