ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৩-১১-২০২৫ দুপুর ৩:১৭

পেশাদারিত্ব, মানবিকতা ও দায়িত্বশীল কর্মকাণ্ডে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ উত্তরা বিভাগের  উপ-পুলিশ কমিশনার ও অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. মহিদুল ইসলাম পিপিএম-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। দৈনন্দিন কাজের বাইরে মানবিক সাহায্য, জননিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তার আন্তরিক সহায়তার জন্য এ সম্মাননা দেওয়া হয়।

 শনিবার (২২ নভেম্বর ২০২৫) রাজধানীর কাকরাইলে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন (২য় তলা), আইডিইবি ভবনে জাতীয় দৈনিক ‘বাংলাদেশ সমাচার’-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের  উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সম্মাননা ক্রেস্টটি অতিরিক্ত ডিআইজি মহিদুল ইসলামের হাতে তুলে দেন।

এ উপলক্ষে শনিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে আলোচনা সভা, স্মৃতিচারণ, কৃতী সাংবাদিক ও গুণীজন সম্মাননা প্রদানসহ দিনব্যাপী আনন্দমুখর কর্মসূচির আয়োজন করা হয়। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব, শিল্পপতি, শিক্ষাবিদ, গবেষক, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী এবং সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অন্যতম সম্মাননাপ্রাপ্ত সংবর্ধিত ব্যক্তি অতিরিক্ত ডিআইজি মো. মহিদুল ইসলাম সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে মানুষের সেবা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ন্যায়ের সপক্ষে কাজ করাই তার জীবনের অঙ্গীকার। তিনি জনকল্যাণে দেশ ও দায়িত্বের প্রতি তার অটল নিষ্ঠা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সমাচার-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন উপস্থিত অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা