ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মোংলায় বিএনপি নেতাকে ২ লাখ টাকা অর্থদণ্ড


মোংলা প্রতিনিধি  photo মোংলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৯-২০২৪ বিকাল ৬:৩৪

মোংলা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিককে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি ও অন্যের জমি জবরদখল করে রাখার অভিযোগে তাকে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার বাসিন্দা মো. তারেকের জায়গা দীর্ঘ ৮ বছর ধরে জোরপূর্বক দখল করে রাখেন মাহবুবুর রহমান মানিক। এছাড়া সরকারি জমিও দখল করে রাখেন তিনি। তাই সরকারি কাজে বাধা, সরকারি কর্মচারীকে হুমকি ও অন্যের জমি অবৈধভাবে নিজ দখলে রাখার দায়ে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদাণ করা হয়। বুধবার রাতে ভূমি অপরাধ, প্রতিকার ও প্রতিরোধ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেয়া হয় বিএনপি নেতা মাহবুবুর রহমান মানিককে।

তিনি আরো বলেন, প্রথমে তারেকের জায়গায় ভাড়া থাকতেন মানিক। পরে জাল-জালিয়াতি ও প্রতারণা করে ওই জাগয়া নিজ দখলে নেন মানিক। সেই সাথে মানিক সরকারি জমিও জবরদখল করে রেখেছিলেন।

T.A.S / এমএসএম

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার