ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল দেড় হাজার মানুষ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৬-৯-২০২৪ বিকাল ৬:৩৫

কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুলাশারে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ১৯৬তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পের মাধ্যমে ১ হাজার ৫০০ জন বন্যার্ত ও হতদরিদ্র মানুষ চিকিৎসা সেবা পেয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী কুলাশার সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন উপজেলার আলকরা ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. মুজিবুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন- কনকাপৈত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: ইকবাল হোসেন মজুমদার, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো: জহির উদ্দিন রাসেল। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জামাল উদ্দিন আকবর, ডা. আমিনা সুলতানা লামিনা, কুলাশার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইসমাইল হোসেন, জামায়াত নেতা একরামুল হক কুসুম।

মেডিকেল ক্যাম্পে শিশু বিভাগ, হৃদরোগ ও বক্ষব্যাধি বিভাগ, নিউরো মেডিসিন ও স্নায়ুরোগ বিভাগ, পরিপাকতন্ত্র, লিভার ও কিডনি রোগ বিভাগসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিরাপদ স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ সময় অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন- ডা. রাহা, ডা. ইলিয়াস, ডা. আমিনা সুলতানা, ডা. মোর্শেদা আক্তার কনিকা, ডা. আনিকা, ডা. সুমাইয়া, ডা. ফারজানা আক্তার, ডা. সাদিয়া আক্তার, ফিজিও মো. শাহিন মুন্সি, ফার্মাসিস্ট মোজাম্মেল হক রনি,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক আবু বকর সিদ্দিক, মাহমুদা খাতুন, মো: ফয়সাল, মো. তাসনিম ভূঁইয়া, মেধাবী শিক্ষার্থী রনি, আফসার, রিপন, হৃদয়, রাহাত, মো. তাসিন, স্বেচ্ছাসেবক গোলাম মাওলা রুবেল, সাগর ও আনোয়ার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীবৃন্দ।

T.A.S / জামান

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’