ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শহীদ পরিবারের কল্যাণে নরসিংদীর মেহেরপাড়া ইউপির বিশেষ উদ্যোগ


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৭-৯-২০২৪ দুপুর ১১:৫৬
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের কল্যাণে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 
 
জানা গেছে, সম্প্রতি নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের দক্ষিণ চৌয়া গ্রামের কাজী মো. আমির উদ্দিনের ছেলে শহীদ কাজী মো. আব্দুর রহমানের পরিবারের খোঁজখবর নেন। একই দিনে জেলা প্রশাসক মেহেরপাড়ার ভগীরথপুর হনুমান্তাপুর গ্রামের আব্দুল খালেক সরকারের ছেলে শহীদ মো. আশিকুল ইসলাম রাব্বির বাড়িতে গিয়েও খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন এবং জেলা প্রশাসনের এনডিসিসহ অন্যান্য কর্মকর্তা। 
 
এ বিষয়ে মেহেরপাড়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম হোসেন শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জানান, ডিসি স্যার সম্প্রতি মেহেরপাড়া ইউনিয়নের দুটি শহীদ পরিবারের স্বজনদের খোঁজখবর নেন এবং শহীদের কবর জিয়ারত করেন। এ সময় জেলা প্রশাসকের নির্দেশনায় মেহেরপাড়া ইউপি থেকে শহীদ পরিবারের সদস্যদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। আমরা প্রতিটি শহীদ পরিবারের জন্য মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ হতে এককালীন ৫০ হাজার টাকা অনুদান শিগগিরই প্রদান করব। শহীদ পরিবারের সন্তানদের লেখাপড়ার খরচ বাবদ প্রতি মাসে ৩ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
 
তিনি আরো বলেন, শহীদ পরিবারসমূহকে টিসিবি পণ্য প্রদান করা হয়েছে এবং এ ধারা অব্যাহত রাখা হবে। ডিজিডি ও ভিজিএফ চাল প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি ভাতা প্রাপ্য কেউ থাকলে তাদের প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ইউনিয়ন পরিষদ হতে প্রদানযোগ্য সকল ধরনের সেবা-সহয়তা শহীদ পরিবারসমূহকে প্রদান করা হবে। এর বাইরেও শহীদ পরিবারের জন্য আরো কিছু উদ্যোগ নেয়ার প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা প্রেরণ করেছি।

এমএসএম / জামান

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২