ভোলাহাটে নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাখির পদত্যাগের দাবিতে মানববন্ধন
বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জেলা পরিষদ সদস্য মোসা. হোসনে আরা পাখির পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা। ২২ সেপ্টেম্বর রবিবার সকাল ৯টার দিকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত ক্লাস বর্জন করে মানববন্ধন করে ছাত্রীরা। মানববন্ধন সোমবার সকালেও শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক করতে নানান কৌশল অবলম্বন করতে দেখা গেছে প্রতিষ্ঠানপ্রধান হোসনে আরা পাখিকে। সকল কৌশল ব্যর্থ হলে প্রতিষ্ঠানপ্রধান হোসনে আরা পাখি পুরোপুরি আত্মসমর্পণ করেন এবং পরবর্তী তিন দিনের মধ্যে সকল দাবি পূরণ করার জন্য লিখিত স্টেটমেন্ট দেয়া হয়।
দুদিন চলমান মানববন্ধনে প্রধান শিক্ষক মোসা. হোসনে আরা পাখির বিরুদ্ধে বিগত কয়েক বছরের অনিয়ম-দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠানের ভেতরে রাজনৈতিক কালচার তৈরি, স্বৈরাচারী মনোভাব নিয়ে স্কুল পরিচালনাসহ নানা অভিযোগ তুলে ধরেন ছাত্রীরা। বিগত কয়েক বছর থেকে এ পর্যন্ত যতগুলো উন্নয়ন প্রকল্প স্কুলে এসেছে, তার সবগুলোই কাজ না করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করে ছাত্রীরা। এ সময় ছাত্রীরা জানায়, যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে, এ আনদোলন চলবে।
এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানপ্রধান হোসনে আরা পাখির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আজ স্কুলে এসে সকল ছাত্রীর সাথে কথা বলে পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। তার কাছে আরো কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করলে পরে কথা বলছি বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ. দা.) মো. আব্দুর রশিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত