ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় রিপন সরদার গুরুতর আহত


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২৭-৯-২০২৪ দুপুর ৩:১৬

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় বারইপাড়া গ্রামের রিপন সরদার গুরুতর আহত হয়েছের। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মশিয়ারঘোপ বাজারে রুহুল আমীনের দোকানের হামলার ঘটনাটি ঘটে। তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তিনি বারইপাড়া গ্রামের বাদশা সরদারের ছেলে।

রিপন সরদার বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় মই মহিষারঘোপ বাজারে গেলে জুয়েল সরদার ও হুমাউন সরদারে নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় ওই দিন বিকালে জুয়েল সরদার ও হুমাউম সরদারসহ ১৪ জন ও অজ্ঞাত ২-৩ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত রিপন সরদার।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলফাডাঙ্গা ইউনিয়নের বারইপাড়া গ্রামের জুয়েল সরদার ও রিপন সরদাদের মধ্যে গ্রাম্য দলাদলি দিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।

অভিযক্তু জুয়েল সরদার বলেন, রিপন সরদার আমার চাচাতো ভাই। এই ঘটনার সাথে আমি জড়িত নই। হামলার খবর শুনে আমি মহিষারঘোপ বাজারে যাই।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন-অর-রশিদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামান / জামান

ইউরোপ যাওয়ার স্বপ্ন, লিবিয়ার গানপুদা কারাগারে প্রাণ গেল নবীগঞ্জের মতব্বিরের

সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের

উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬

মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়

নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা

তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার

বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬

ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা

ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা

পটুয়াখালীর রাঙ্গাবালীর ৬ মণ্ডপে বিএনপির আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ