ভারতে রাসূল (সা.)-কে অবমাননার প্রতিবাদে পত্নীতলায় বিক্ষোভ মিছিল
ভারতে মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও অবমাননার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী মুসলিম জনতা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে তৌহিদী মুসলিম জনতার আয়োজনে নজিপুর বাসস্ট্যান্ড মসজিদ মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদ মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, চলতি মাসের শুরুর দিকে বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। এছাড়াও মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকিও দেন ওই কট্টর হিন্দুত্ববাদী নেতা।
তারা আরো বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মুহম্মদ (সা.)-কে অপমান করার মধ্যদিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনো উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি