ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৭-৯-২০২৪ বিকাল ৬:৩

নরসিংদীর পলাশে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সান্তানপাড়া গ্রামের দিপালী রানী ধর (৬০) এবং তার ছেলে উত্তম কুমার ধর (৩৮)। দগ্ধদের উদ্ধার করে প্রথমে ঘোড়াশালের ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

পলাশ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘরের ভেতরে রান্না করার কক্ষে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আহত হন মা ও ছেলে।

এমএসএম / জামান

ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোণায় মানববন্ধন

বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

সুবর্ণচরে রফিকুন-নবী স্মৃতি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে ৪ হাজার ৮০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা: ৫০ জন পেলেন ঢেউটিন ও নগদ অর্থ

হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১,৭৭০ শিক্ষার্থী

বোদায় ট্রাকের ধাক্কায় থ্রি হুইলারের তিন যাত্রী নিহত

ভূরুঙ্গামারীতে পাক হানাদার মুক্ত দিবস পালিত

গজারিয়ায় বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

উলিপুরে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি সহ বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি

রাজশাহী পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার

বড়লেখায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার