ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে বিএন‌পির সা‌বেক এম‌পি হত্যায় ৩৬ জ‌নের নামে মামল, অজ্ঞাত আসামি দেড়শ


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ১২:৪৪

পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান খান হত্যার ঘটনায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩৬ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ছেলে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান। মামলায়ে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ১০০ থেকে ১৫০ জনকে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মো. জসিম জানান, পটুয়াখালী সদর থানায় এ বিষয়ে একটি ঞয়েছে। মামলা নং ৩৯, তারিখ ২৬.৯.২০২৪ইং।

মামলার আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, তার ছেলে মো. শাওন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর আহম্মেদ আরিফ, সালাউদ্দীন হিরা, মো. আ. গনি, সুমন, মো. টিপু প্যাদা, মো. আতিকুর রহমান পারভেজ, মিজানুর রহমান মিজান, মো. মানিক, অলি, মো. মানিক, মো. সাহিন তালুকদার, মো. আব্দুল্লাহ তালুকদার, মো. আসিফ ফকির, মো. আকাশ, অলিউল্লাহ অলি, মো. জাহিদ, মো. ফয়সাল, মো. ইমন, আল আমিন, মো. সেলিম, মো. ইউনুচ গাজী, মো. এমদাদ হাওলাদার, মো. ইভান, মো. আরিফ, মো. ফারুক, মো. যুব, মো. বাদল ঘরামি, মিরাজ সিকদার, সাজিদ সিকদার, মো. ইয়ামিন, মো. মানসুর বয়াতী, মো. সাব্বির হোসেন, মো. মেহেদী, মো. সাব্বির হোসেন মোল্লাসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জন। তারা সবাই জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। মামলায় মোট ১৪ জনকে সাক্ষী রাখা হয়েছে।

মামলার বাদী পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ভিকটিমের বড় ছেলে মো. শিপলু খান মামলায় উল্লেখ করেছেন, বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় ২০২২ সালের ৪ নভেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে পটুয়াখালীর শিয়ালী চৌরাস্তা কালভার্টসংলগ্ন জনৈক মো. ফারুক বিশ্বাসের চায়ের দোকানের সামনে রাস্তার উপরে তার বাবার ওপর হামলা করেন আসামিরা। এ সময় তার মাথা ও পিঠে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে চিকিৎসারত অবস্থায় ওই বছরের ২৮ নভেম্বর তার বাবার মৃত্যু হয়। মৃত্যুর আগ পর্যন্ত মো. শাহজাহান খান পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য ছিলেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মো. জসিম জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

T.A.S / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান