ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২৮-৯-২০২৪ দুপুর ৪:৪৯

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় এক দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘দশম গ্রেড শুধুই আমাদের দাবি নয়, আমাদের ন্যায্য অধিকার’ স্লোগানকে সামনে রেখে এক দফা দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে দুই শতাধিক শিক্ষক মানববন্ধনে অংশগ্রহণ করেন।

সেখানে লিফলেট বিতরণ করা হয়, যাতে এক দফা দাবি তুলে ধরা হয়। তা হলো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান, বেতন গ্রেড দশম। এছাড়াও পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ যোগ্যতা স্নাতক বা সমমান, নার্সদের নিয়োগ পদে যোগ্যতা এইচএসসি (ডিপ্লোমা ইন নার্সিং), উপ-সহকারী কৃষি অফিসার পদে নিয়োগ যোগ্যতা এসএসসি (৪ বছর কৃষি ডিপ্লোমা), ইউনিয়ন পরিষদের সচিব পদে নিয়োগ যোগ্যতা আগে ছিল এইচএসসি বর্তমানে স্নাতক/সমমান, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক-সমমান, বেতন গ্রেড দশম ও নবম।  

এছাড়া একই কারিকুলাম, একই সিলেবাস ও একই শিক্ষার্থীদের নিয়ে কাজ করা পিটিআইসংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক (দ্বিতীয় শ্রেণি), দেড় বছরের ব্যাচেলর ইন এডুকেশন (বিএড), বেতন গ্রেড দশম। তাহলে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক/সমমান (২য় বিভাগ) হওয়া সত্ত্বেও বেতন গ্রেড কেন ১৩তম, যেখানে অষ্টম শ্রেণি পাস ড্রাইভার ভাইদের বেতন গ্রেড ১২তম। এই বৈষম্য দূরীকরণের মাধ্যমে তারা তাদের ন্যায্য অধিকার প্রপ্তির দাবি জানান। 

মানববন্ধনে বক্তব্য রাখেন- বিকাশ চন্দ্র দাস, আবুবক্কর সিদ্দিক, পাপ্রি আক্তার, মেহেদি হাসান, সারমিন আক্তার, নিজামুদ্দিন ও জাকির হোসেন। বক্তারা বলেন, সহকারী শিক্ষকদের এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।

T.A.S / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান