রাস্তার বেহালদশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী
মাগুরা পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ নিউ স্টেডিয়ামপাড়ার রাস্তার বেহালদশায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে কাঁচা রাস্তাটি, জমে থাকে হাঁটুপানি। দেখে মনে হয় হাল চাষ করার জমি। রাস্তা দিয়ে শহরের ভেতরে প্রবেশ করতে পারে না জরুরি সেবার কোনো গাড়ি। কাদাযুক্ত রাস্তা দিয়েই মসজিদ, মন্দিরে যেতে এলাকাবাসীর সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিন দেখা যায়, দক্ষিণ নিউ স্টেডিয়ামপাড়া থেকে ৬০০ গজ রাস্তাটির এমনই বেহালদশা যে, কোনো গাড়ি চলাচল করতে পারে না। এমনকি হেঁটে চলাচলেরও কোনো অবস্থা নেই। প্রতিনিয়তই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয়রা। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ শিশু শিক্ষার্থী, পথচারী ও মুসল্লিরা কাদা মাড়িয়েই চলাচল করছে।
স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে এলাকার মানুষ চলাচল করে। সামান্য বৃষ্টি হলে রাস্তাটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে। তাই রাস্তাটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনেকবার লিখিত অভিযোগ করেছি। ওয়ার্ড কাউন্সিলর এবং পৌর মেয়রের কাছে এর কোনো প্রতিকার পায়নি এলাকাবাসী।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর না থাকায় মাগুরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। বিষয়টি ইঞ্জিনিয়ার জানেন ।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’