ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জোরপূর্বক বাড়ি দখলের অভিযোগ


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২৪ বিকাল ৫:১১

মাগুরায় জবরদখলকারী হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম আখরোটের দখল থেকে বাড়ি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করছেন ভুক্তভোগী বাড়ির প্রকৃত মালিক উর্মি শায়লা মনিরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) মাগুরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে করেন তিনি।

উর্মি শায়লা মনিরা অভিযোগ করে বলেন, আমার পিতার রেখে যাওয়া মাগুরা শহরের হরিশদত্ত রোডে অবস্থিত ৮.২০ শতাংশ জমিসহ বাড়ির কর ফাঁকি দিয়ে মাজহারুল ইসলাম আখরোট চেয়ারম্যান খাস জমিতে পরিণত করেন। পরবর্তীতে মাজহারুল ইসলাম আখরোট চেয়ারম্যান ও তার গডফাদার সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের অবৈধ ক্ষমতাকে কাজে লাগিয়ে উক্ত জমি দখল করে বসবাস করছেন।

তিনি আরো বলেন, ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি পৈতৃক জমি ভাগ-বাটোয়ারা করার জন্য স্থানীয় জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্যসহ জেলা প্রশাসকের কাছে আবেদন করে ব্যর্থ হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠালে তৎকালীন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম আমাদের নিয়ে মোট চারবার শুনানি করেন। তখন আমরা জানতে পারি মাগুরা শহরের হরিশদত্ত রোডে অবস্থিত চারতলা বাড়িটি আমার বাবার নিজ নামীয় সম্পত্তি। একপর্যায়ে জমিরি সকল বৈধ কাগজপত্র দিয়ে জেলা প্রশাসকের কাছে জমির মালিকানা দাবি করে আবেদন করলে জেলা প্রশাসক বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয় পাঠান। ২০২৩ সালের ৩১ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় অবৈধ দখলদার, দুর্নীতিবাজ আখরোট চেয়ারম্যানের এই অনৈতিক কাজের জন্য বহিষ্কারের আদেশ দেয়। একই বছরের ৬ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত ১২৮০ স্মারকের একটি চিঠিতে প্রকৃত বাড়ির মালিককে বুঝিয়ে দেয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশনা দেন। জেলা প্রশাসক বাড়িটি বুঝিয়ে দিতে গড়িমসি শুরু করেন। উর্মি শায়লা মনিরা বাড়িটি বুঝে নিতে মাগুরায় গেলে ১৬ আগস্ট আখরোট চেয়ারম্যান ও সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের নির্দেশে ১০-১২ জন সন্ত্রাসী তা ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এছাড়া সন্ত্রাসীরা উর্মি শায়লা মনিরার কাছে থাকা জমির মূল কাগজপত্র ছিনিয়ে নেয় ‌বলে অভিযোগ করেন।

ওই ঘটনায় থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ বলে অভিযোগ করেন ভুক্তভোগী। গত ৬ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমাকে ফোন দিয়ে বলা হয় ১০ দিনের মধ্যে বাড়িটি বুঝে নিতে হবে এবং তিন লাখ টাকা দিতে হবে। কিন্তু পরবর্তীতে দেয়া হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের জুন মাসে কুখ্যাত দুর্নীতিবাজ, জবরদখলকারী আখরোট চেয়ারম্যান ও তার গডফাদার সাইফুজ্জামান শিখরের সন্ত্রাসীরা উর্মি শায়লা মনিরাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয় এবং একপর্যায়ে উর্মি শায়লা মনিরার মাকে রুমে আটকে মেরে ফেলতে চেয়েছিল বলে অভিযোগ করেন। পরবর্তীতে পুলিশের সহায়তায় উর্মি শায়লা মনিরার মাকে উদ্ধার করা হয়।

উর্মি শায়লা মনিরা অভিযোগ করে বলেন, মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর আমাকে ন্যাম ভবনে ডেকে নিয়ে নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে জমির বিষয়ে আর সামনে না এগোনোর কথা বলেন। কুখ্যাত সন্ত্রাসী, দখলকার, দুর্নীতিবাজ আখরোট চেয়ারম্যানের দখল থেকে বৈধ বাড়ি ও জমিটি উদ্ধারপূর্বক মালিকানা ফিরে পেতে প্রশাসনের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি।

এমএসএম / জামান

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক