চৌদ্দগ্রামে অস্ত্র-গুলিসহ যৌথবাহিনীর হাতে যুবলীগ নেতা সজীব আটক
কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র-গুল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ জালাল উদ্দিন প্রকাশ সজিব (৪১) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিংগুলা মুন্সিবাড়ির আবদুল হাইয়ের ছেলে। তথ্যটি শরিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ এটিএম আক্তার উজ জামান। গ্রেফতারকৃত সজিব স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর মাহিন আলমের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জালাল উদ্দিন প্রকাশ সজিবের বাড়িতে অভিযান চালায়। এ সময় যৌথবাহিনী তাকে আটক করলে স্বীকারোক্তি মোতাবেক সজিবের গোয়ালঘর থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক, শটগানের কার্তুজ ২টি, রাবার কার্তুজ ১টি, একটি বড় কাটার, ৫টি দেশীয় দা, ধামা, ছুরি, একটি পিস্তলের ম্যাগাজিন, এয়ারগানের ১৩৬টি কার্তুজ, ৩০টি ফয়েল পেপার ও ৭৫০ গ্রাম বিভিন্ন বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে তাকে চৌদ্দগ্রাম থানায় সোর্পদ করা হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আক্তার উজ জামান বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ জালাল উদ্দিন প্রকাশ সজিব নামে এক যুবককে গ্রেফতার করে থানায় সোর্পদ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
T.A.S / জামান
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা