রায়পুরায় অবৈধ ড্রেজার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
নরসিংদীর রায়পুরার মেঘনা নদী থেকে অবৈধ চুম্বক ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার জব্দ এবং একজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শাহারখোলা এলাকার মেঘনা নদী থেকে ড্রেজারটি জব্দ করা হয়।
জানা গেছে, আটককৃত ড্রেজার পরিচালক ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুরের হুমায়ুন মিয়ার ছেলে মো. রাজিব মিয়া। অভিযান পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। নগদ অর্থ আদায় শেষে আটককৃত ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়।
জানা গেছে, ইজারাভুক্ত নির্ধারিত স্থান কাতলারচরে বালু উত্তোলন না করে শাহারখোলা ও আব্দুল্লাহচর এলাকায় মেঘনা নদী থেকে অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলনকালে ড্রেজার জব্দ করে উপজেলা প্রশাসন। পরে আটককৃত ড্রেজার পান্থশালা ঘাটে রাখা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ড্রেজারটি পান্থশালা ফেরিঘাটে জব্দ থাকবে।
রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি বালুমহালে আইন-কানুন ও বিধি-বিধান অনুযায়ী বালু উত্তোলন করতে হবে। এর ব্যত্যয় ঘটলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী