নিখোঁজ যুবককে উদ্ধারে নেমে ডুবুরির মৃত্যু
দিনাজপুরের কাহারোলে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করতে এসে নদীতে ডুবে আব্দুল মতিন (৪২) নামের ফায়ার সার্ভিসের এক ডুবুরির মৃত্যু হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার ভদ্রবাজার এলাকায় ঢেপা নদীতে এ দুর্ঘটনা ঘটে। তিনি রংপুর ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সুলতানপুর ভেন্ডাবাড়ী এলাকার বিনয় দেব শর্মার ছেলে সুজন দেব শর্মা শুক্রবার দুপুরে ঢেপা নদীতে বিগ্রহকে প্রণাম করতে নেমে নিখোঁজ হন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। শনিবার সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে।
আব্দুল মতিন নদীতে ডুব দিলে তার কোমরের রশি কোনো কিছুর সঙ্গে আটকে যায়। এতে করে দীর্ঘ সময় তিনি পানির নিচে আটকে ছিলেন। পরে অন্য ডুবুরিরা টের পেয়ে নদীতে নেমে তাকে উদ্ধার করেন। পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মর্তুজা রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
জামান / জামান
মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক
চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু
লাকসামে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মাদক, স্মার্টফোন আসক্তি, সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন দেবীগঞ্জে কয়েক শতাধিক শিক্ষার্থী
কুড়িগ্রামে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ
তিন অর্থবছরেও নির্মাণ হয়নি কালভার্ট, দুর্ভোগে ৫ গ্রামের মানুষ
বরিশাল সদরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা
ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নবীনগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
সার্ভিস কন্ট্রাক্টের নামে রেলের যন্ত্রাংশ সংকট, সেবা বিঘ্নিত!