ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মেসির গোলে হার এড়ালো মিয়ামি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ১১:৪৮

ইনজুরি কাটিয়ে দুই ম্যাচ আগেই ইন্টার মিয়ামিতে যুক্ত হয়েছিলেন লিওনেল মেসি। দুই মাস পর মাঠে ফিরে গেল দুই ম্যাচে অবশ্য সুবিধা করতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার। আটলান্টা ইউনাইটেড ও নিউইয়র্ক এফসির বিপক্ষে খেলতে নেমে গোল পানি মেসি। ম্লান মেসিতে এই দুই জয় পায়নি মিয়ামিও।

আজ রোববার ইনজুরি থেকে ফেরার পর তৃতীয় ম্যাচ খেলতে নেমে গোল পেলেন মেসি। কিন্তু শার্লট এফসির বিপক্ষে ম্যাচটিতেও জিততে পারেনি মিয়ামি। মেসির গোলটি ছিল মূলত সমতাসূচক। জয় না পেলেও মেসির গোলে হার এড়াতে পেরেছে মিয়ামি। এই ম্যাচে ১-১ গোলে ড্র করেছে মেসিরা।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের লিগ সকারে (এমএলএস) টানা তিন ম্যাচে পয়েন্ট হারালো মিয়ামি। এর আগে ১৭ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৫ ম্যাচে জিতেছিল তারা।

রোববার ঘরের মাঠে ৫৭ মিনিটে গোল হজম করে মিয়ামি। গোল করেন শার্লটের কারোল সুইডারস্কি। ১০ মিনিট পর মেসির গোলে ১-১ সমতায় ফেরে মিয়ামি। বক্সের বাইরে থেকে লেজার শটে গোলটি করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। চলতি মৌসুমে মিয়ামির হয়ে এটি মেসির ১৫তম গোল।

৭৫ মিনিটে একটি পেনাল্টি পেয়েছিল মিয়ামি। বক্সের ভেতরে ফাউল করে হলুদ কার্ড দেখে দেখেছিলেন শার্লটের আদিলসন মালান্দা। কিন্তু ভিএআর দেখে পেনাল্টি বাতিল করেন রেফারি।

এদিন মেসিদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান শার্লটের গোলরক্ষক কাহলিনা। ৭টি সেভ দেন তিনি। এরমধ্যে কয়েকটি শট ছিল গোল হওয়ার মতো। অন্যদিকে মিয়ামির গোলরক্ষক ড্রেক কেলেন্ডারকে খুব বেশি ঝুঁকি নিতে হয়নি। মাত্র ২টি সেভ দেন তিনি।

শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মিয়ামি। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এফসি সিনসিনাটি।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা