আলফাডাঙ্গায় আ.লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত
ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে দলীয় কার্যালয়ে কেক কাটা এবং জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজার সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুজ্জামান তারা, যুগ্ম-সাধারণ সম্পাদক কাছেদ শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম-আহ্বায়ক মো. কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, ছাত্রলীগের সভাপতি কাজী কাওসার টিটো প্রমুখ।
এছাড়া শেখ হাসিনার জন্মদিন পালন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মুমিনুর রহমান সবুজের নেতৃত্বে আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে শেখ রাসেল স্মৃতি পাঠাগারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬