চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে এসএসএসের উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রদান
চট্টগ্রামের চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান ও গবাদিপশু, হাঁস-মুরগির চিকিৎসাসেবা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের মোজাহেরপাড়া এলাকায় সোসাইটি ফর স্যোসাল সার্ভিস (এসএসএস) চন্দনাইশের বাস্তবায়নে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক গবাদিপশু, হাঁস-মুরগি ও বিভিন্ন রোগের রোগীদের মাঝে সকাল ৮টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত ফ্রি চিকিৎসাসেবা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ শহীদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোশারফ হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক শাহীন আলম, মাঠ কর্মকর্তা আজিজুল খান, আতিকুর রহমান, সুমন চাকমা, মো.ইদ্রিস আলী প্রমুখ।
এ সময় অতিথিরা বলেন, দেশব্যাপী এই সংস্থার উদ্যোগে যেসব উপজেলায় বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী রয়েছে সেখানে বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দিনব্যাপী আয়োজিত মেডিকেল ক্যাম্পে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক স্থানীয় নারী-পুরুষ এবং গবাদিপশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরামর্শ ও ফ্রি ওষুধ প্রদান করা হয়।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান