ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সামুদ্রিক বাইভাল্বকে খাদ্য হিসেবে জনপ্রিয় করতে কর্মশালা অনুষ্ঠিত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ২:২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সামুদ্রিক বাইভাল্বের ব্যবহার, বাণিজ্যিকীকরণ ও জনপ্রিয় করার লক্ষ্যে ফ্রেশ ও ভ্যালুঅ্যাডেড প্রোডাক্ট তৈরির জন্য বাজার সংযোগের বিকাশের সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী কৃষি অনুষদ ভবনের ফিশারিজ বিভাগের সম্মেলন কক্ষে এ কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকিব। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর, ঢাকার সাসটেইনেবল কোস্টাল ও মেরিন ফিশারিজ প্রকল্পের পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর, রাজশাহীর উপ-পরিচালক মো. আব্দুল ওয়াহেদ মণ্ডল।

রাবির ফিশারিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এবিএম মহসিনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রকল্পের মুখ্য গবেষক ও রাবি ফিশারিজ বিভাগের প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান মণ্ডল। বিস্তারিত তথ্য উপস্থাপনা করেন প্রকল্পের সহ-গবেষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম।

কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য সেক্টরের ভূমিকা অপরিসীম। সুনীল অর্থনীতি (Blue Economy) বাংলাদেশের উন্নয়নে একটি নতুন দিগন্তের সূচনা করেছে। বাংলাদেশের সুবিশাল সমুদ্রে মাছসহ বিভিন্ন মৎস্য প্রজাতি সুনীল অর্থনীতির গুরুত্বপূর্ণ উপাদান। 

বক্তারা আরো বলেন, সামুদ্রিক ঝিনুক বা বাইভাল্ব একটি গুরুত্বপূর্ণ মৎস্যসম্পদ, যা উন্নত বিশ্বে উপাদেয় খাদ্য হিসাবে প্রচলিত। বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর কাছেও এটি জনপ্রিয় খাদ্য। তবে সমগ্র দেশে তেমন প্রচলিত নয়। এই সামুদ্রিক বাইভাল্বকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে আমাদের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে ফ্রেশ ও ভ্যালুঅ্যাডেড প্রোডাক্ট তৈরির মাধ্যমে সামুদ্রিক বাইভাল্বকে জনপ্রিয় খাদ্য তালিকায় অন্তর্ভুক্তিকরণ ও বাণিজ্যিকীকরণে রাবির ফিশারিজ বিভাগের প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান মণ্ডল ও প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম এবং ফিশারিজ অনুষদ সিভাসু, চট্টগ্রামের শিক্ষক প্রফেসর ড. এসকে আহমেদ আল নাহিদ মৎস্য অধিদপ্তর বাংলাদেশের সাসটেইনেবল কোস্টাল ও মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় কাজ করে যাচ্ছেন। 

কর্মশালায় রাবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, সুফলভোগী দলের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ