ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে পটুয়াখালীতে ছাত্র-জমিয়তের বিক্ষোভ মিছিল, কুশপুত্তলিকা দাহ


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ৩:১৮

ভারতের মহারাস্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতেশ রানে কর্তৃক মহানবী (সা.)-কে অবমাননা ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা এবং কুশপুত্তলিকা দাহ করেছেন পটুয়াখালী জেলা ছাত্র জমিয়ত বাংলাদেশের সদস্যরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা ছাত্র জমিয়তের সভাপতি মুফতি আবুল বাশার কাসেমীর সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- জমিয়তে ওলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুফতি শেখ মুজিবুর রহমান, জেলা জমিয়তে ওলামার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোতাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা উবাইল্লাহ ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি শাব্বির আহমাদ, জেলা যুব জমিয়তের সভাপতি মুফতি আবু জাফর, জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি মুহাম্মদ রেজাউল করিম, সাধারণ সম্পাদক মুহা. ত্বহা বাকিবিল্লাহ প্রমুখ।

সভায় বক্তারা ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও সাংসদ নিতেশ রানে কর্তৃক মহানবী হজরত মুহম্মদ ( সা.)-কে কটূক্তির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিশ্বনবীকে নিয়ে কটূক্তি মুসলমানরা কখনো সহ্য করবে না। বক্তারা কটূক্তিকারী ভণ্ড হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতিশের গ্রেফতার ও ফাঁসির দাবি করেন। তারা অর্ন্তবর্তী সরকারের কাছে কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদের দাবি করেন। 

প্রতিবাদ সভা শেষে কটূক্তিকারী ভণ্ড হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ রানের কুশপুত্তলিকা দাহ করা হয়। এর আগে সকাল ১০টায় শহরের অদূরে হেতালিয়া বাঁধঘাট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দীর্ঘ প্রায় দেড় কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এসে ছাত্র জমিয়ত বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার ব্যানারে শত শত নেতাকর্মী প্রতিবাদ সভা করেন।

T.A.S / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান