ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কানপুর টেস্ট

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ৩:১৮

কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ভেজা আউটফিল্ডের কারণে একটি বলও মাঠে গড়াতে পারেনি এদিনও।প্রথম সেশনের খেলা বাতিলের পর আশা করা হচ্ছিলো, দ্বিতীয় সেশনে অন্তত খেলা হবে। কিন্তু এই সেশনের শেষ দিকেও মাঠ উপযোগী হয়ে না ওঠায় দিনের খেলা আগেভাগেই পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

কানপুরে রাতভর বৃষ্টি হয়েছিল। তবে সকাল থেকে বৃষ্টি ছিল না। তারপরও কেন ম্যাচ শুরু করা গেলো না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্টেডিয়াম কর্তৃপক্ষ ম্যাচ শুরু করতে ব্য্যর্থতার দুটি কারণ জানিয়েছেন আলাদাভাবে। একবার বলছেন, আলোর স্বল্পতা। আবার বলছেন, ভেজা আউটফিল্ড।

এদিন দুই দলের খেলোয়াড়েরা হোটেলেই ছিলেন। একবারের জন্যও মাঠে আসেননি।এর আগে গতকাল শনিবার ম্যাচের দ্বিতীয় দিনের খেলাও বৃষ্টির কারণে হয়েছিল। ওইদিনও কোনো বলও মাঠে গড়াতে পারেনি। আর প্রথম দিনে দুইবার বৃষ্টির বাধার মুখে খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার।

৩৫ ওভার ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। প্রথম দিনের খেলা শেষে উইকেটে ছিলেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা