চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান আলমগীরের দায়িত্ব গ্রহণ
কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান হিসেবে মো. আলমগীর হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি মুন্সীরহাট ইউপির ৭নং ওয়ার্ডের টানা দুবারের সদস্য। দায়িত্ব গ্রহণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন সেবাপ্রত্যাশী সাধারণ মানুষকে ইউনিয়ন পরিষদের সকল সেবা আন্তরিকভাবে নির্ধারিত সময়ের মধ্যে দেয়ার আশ্বাস প্রদান করেন।
তিনি আরো বলেন, এখন থেকে আর কেউ পরিষদে সেবা নিতে এসে হয়রানির শিকার হবেন না। সেবা দিতে আমরাই আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাব ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত সকলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুন্সীরহাট ইউনিয়ন জামায়াত নেতা হাফেজ বদিউল আলম, মো. কপিল উদ্দিন মোল্লা, মো. বাবর মোল্লা, হাফেজ মুর্তজা মজুমদার, ইমাম হোসাইন, মুন্সীরহাট ইউপি সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য মো. মাহফুজ মজুমদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হাসিনা বেগম, নাছরিন আক্তার, বিএনপি নেতা মাওলানা জিয়াউর রহমান জেবু, মো. জালাল আহমেদ মোল্লা, মো. দাউদ, মো. জসিম উদ্দিন, কাজী মো. রিপন, মো. সুলেমান, মো. রফিকুল ইসলাম, মো. কবির হোসেন, কাজী মো. শিপন, আব্দুল হালিম, মো. জাফর আহমেদ প্রমুখ।
T.A.S / জামান
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা