ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

খালিয়াজুরীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময়


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ৪:৩৩

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সাথে উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে কর্মকর্তা ও সংশ্লিষ্টদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে খালিয়াজুরী উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার মো. দিলোয়ার হোসেন প্রমুখ।

সভা সঞ্চালনা করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) মো. শাহাআলম মিয়া। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়ের পর খালিয়াজুরী উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

T.A.S / জামান

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার