গ্রীষ্মে শীতের সবজি আবাদে লাভবান ঝিনাইদহের চাষিরা
ঝিনাইদহের মাটিতে বছরজুড়ে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে। বিগত কয়েক বছর শীতের সবজি ফুল ও বাঁধাকপি গ্রীষ্মে আবাদ করে লাভবান হচ্ছেন এই জেলার চাষিরা। বিক্রি করতেও কোনো ঝামেলা নেই। ব্যাপারীরা সরাসরি মাঠ থেকে চাষিদের কাছ থেকে বিভিন্ন ধরনের সবজি কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন।
মনোহরপুর গ্রামের কৃষক বাবুল হোসেন ও আলমগীর বলেন, গ্রীষ্মকালীন ফুল ও বাঁধাকপি আষাঢ় মাসে চাষ শুরু হয়। প্রতি বিঘা জমিতে সাড়ে ৩ থেকে ৪ হাজার চারা রোপণ করা যায়। বীজতলায় চারাগাছ থেকে শুরু করে মাত্র ৩ মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা উৎপাদন খরচ করে বিঘাপ্রতি লক্ষাধিক টাকা বিক্রি করা যায়।
কৃষক মনিরুল ইসলাম বলেন, এ বছর তীব্র গরম ও বেশি পরিমাণ বৃষ্টিতে প্রতিকূল আবহাওয়ায়ও তিন মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যে কপি বাজারজাত করতে পেরেছেন চাষিরা। প্রতি বিঘা জমিতে বাঁধাকপি ৫ টন ও ফুলকপি ৩ টন উৎপাদন হয়ে থাকে। এতে কৃষকরা মোটা অঙ্কের টাকা লাভ করছেন।
সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের চাষি পারভেজ বলেন, চলতি বছর প্রতি বিঘা জমিতে বীজ, সার ও কীটনাশকসহ খরচ হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। বর্তমান বাজারদর ভালো থাকায় বেশ ভালো লাভ হচ্ছে। গত বছরও বিঘাপ্রতি কপি বিক্রি করে খরচ বাদে চাষিরা ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ করেছিলেন।
পাইকার ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, কপির চাহিদা ও সাইজের ওপর দাম নির্ভর করে। চলতি বছর কপির সাইজ কিছুটা ছোট হয়েছে। তাই তিনি প্রতি পিস ফুল ও বাঁধাকপি ১৮ থেকে ২২ টাকায় কৃষকের জমি থেকে কিনে সেগুলো রাজধানীতে পাঠিয়ে দেন।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায় জানান, কৃষি বিভাগের হিসাবমতে জেলায় ফুল ও বাঁধাকপিসহ বিভিন্ন সবজির আবাদ হয়েছে ৫ হাজার ৪২৯ হেক্টর জমিতে। হেক্টরপ্রতি ১৭ দশমিক ১২ মেট্রিক টন সবজি উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। ভৌগলিকভাবে জেলার মাটি উঁচু ভূমি হওয়ায় সময়ে অসময়ে সব ধরনের সবজি চাষ হয়ে থাকে। আবাদি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় না। অনান্য জেলার চেয়ে এই জেলায় প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ায় ভালোভাবে গ্রীষ্মকালীন সবজি চাষ করা সম্ভব হয়।
T.A.S / জামান
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা