রাজধানীতে বসে অফিস করেন বালাগঞ্জ রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জাকিয়া
সিলেটের বালাগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর খন্দকার জাকিয়া শামছির উপজেলায় অফিস না করে ঢাকায় বসে বেতন-ভাতা নেয়ার খবর পাওয়া গেছে। সরেজমিন জানা গেছে, চলতি মাসেও দুই কর্মদিবস অফিস করেন রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর খন্দকার জাকিয়া।
সূত্রে জানা যায়, ওই কর্মকর্তা বালাগঞ্জে চলতি বছরের মে মাসের শেষের দিকে যোগদান করেন। যোগদানের পর থেকে প্রতি মাসে এক-দুই দিন অফিসে আসা-যাওয়াই যেন তার নিজস্ব নিয়ম। বিষয়টি নিয়ে স্থানীয় মানুষসহ শিক্ষকদের মাঝে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ওই কর্মকর্তার মূল দায়িত্ব বালাগঞ্জ উপজেলায়, ওসামনীনগর উপজেলায় অতিরিক্ত দায়িত্ব। দুটি উপজেলার দায়িত্ব কাঁধে নিয়ে ইচ্ছামতো চলছেন এই কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক জানান, ইন্সট্রাক্টর জাকিয়া গত ৪ মাসে এক দিনও বিদ্যালয় পরিদর্শন করতে যাননি। রাজধানীতে বসে বেতন-ভাতা নিচ্ছেন। আমরা কেউ কথা এ বিষয়ে বললে বিভিন্ন বাধা-বিপত্তির সম্মুখীন হতে হবে। ইন্সট্রাক্টর হিসেবে জাকিয়া নামে একজন বালাগঞ্জে যোগদান করেছেন। কিন্তু এখন পর্যন্ত তাকে সরাসরি দেখেননি অধিকাংশ শিক্ষক-শিক্ষিকা।
সংশ্লিষ্টরা বলেন, আমরা এই দুর্নীতিবাজ কর্মকর্তার অনিয়মের শাস্তি দাবি জানাচ্ছি। দুর্নীতিবাজ ইউআরসি জাকিয়ার বিরুদ্ধে কথা বললে স্থানীয় একাধিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের লেলিয়ে দেন তিনি।
স্থানীয় একাধিক গণমাধ্যমকর্মী জানান, দুর্নীতিবাজ ইউআরসি জাকিয়ার অফিস ফাঁকির বিষয়ে সংবাদ করতে মুঠোফোনে বক্তব্য নিতে যোগাযোগ করা হয়। ব্যস্ত আছেন বলে ফোন কেটে দিয়ে স্থানীয় এক শিক্ষককে লেলিয়ে দেন ওই কর্মকর্তা, যাতে সংবাদ প্রকাশ করা না হয়। এতে ব্যর্থ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিকভাবে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত এক অভিযোগ করেন বালাগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জাকিয়া।
অফিস ফাঁকির বিষয়টি স্বীকার করে বালাগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর খন্দকার জাকিয়া শামছি বলেন, বালাগঞ্জে যোগদানের পরে থাকার ব্যবস্থা করতে পারিনি। পরিবার ঢাকায় থাকে। আমার অফিসে সেরকম কোনো জরুরি কাজ নেই যে প্রতিদিন খুলতে হবে। তাছাড়াও অফিসে অফিস সহায়কও নেই। অফিসের চাবিও আমার কাছে নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক জানান, উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন অভিযোগের ব্যাপারে কোনো ধরনের কমেন্টস করতে চান না তিনি।
যোগদানের পর থেকে অফিস না করার বিষয়ে সিলেট পিটিআই সুপারিনটেনডেন্ট একেএম সাইফুল হাসান জানতে চাইলে তিনি বলেন, আমার কাছ থেকে তো ছুটিও নিয়ে যায়নি। আমি তো জানি সবাই অফিস করছে। কিন্তু এখন জানতে পারলাম সে অফিস করছে না। বিষয়টি আমি দেখব।
T.A.S / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত