নরসিংদীতে পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নরসিংদীর শিবপুরে চুরি করতে দেখে ফেলায় এক পোল্ট্রি ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মোরশেদ ফকিরের বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। নিহত দৌলত হোসেন খান (৫২) মধ্যপাড়া গ্রামের মৃত সামসুল ইসলাম খান আরজুর ছেলে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ৭-৮ জন চোর রাতে নিহত ব্যবসায়ী দৌলত হোসেন খানের গাড়ির ব্যাটারি চুরি করতে আসে। ঘটনাটি আঁচ করতে পেরে পোল্ট্রি ফার্মের দুই কর্মচারীকে নিয়ে ঘর থেকে বের হন তিনি। বাড়ি থেকে ১০০ গজ দূরে মোরশেদ ফকিরের বাড়ির পাশে গেলেই আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা দৌলত হোসেন খানের ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা দৌলত খানের বুকের পাঁজর, হাত-পা ও পিঠে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকারে আশপাশের বাড়ির মানুষ এগিয়ে আসার চেষ্ট করলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই দৌলত খানের মৃত্যু হয়।
পরে খবর পেয়ে রবিবার সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এমএসএম / জামান
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী