ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে বাসচাপায় শিশু নিহত


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ১১:৪৪

নরসিংদীর রায়পুরায় বাসচাপায় মুনতাহা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুটির নানি মমতাজ বেগম (৫০)। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা হয়।

নিহত মুনতাহা রায়পুরা উপজেলার পিরিজকান্দী এলাকার প্রবাসী মো. মামুন মিয়ার মেয়ে। আহত বৃদ্ধা মমতাজ বেগম শিবপুর উপজেলার গাবতলী এলাকার মোশারফ হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, মমতাজ বেগম ভৈরব যাওয়ার জন্য নাতনি মুনতাহাকে নিয়ে মরজাল বাসস্ট্যান্ডে আসেন। তারা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে মুনতাহা ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন মমতাজ বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান।

ভৈরব হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে অভিযুক্ত বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২