তানোরে রাস্তার পাশের সরকারি জলাশয় ভরাটের অভিযোগ
রাজশাহীর তানোরে রাস্তার পাশের সরকারি জায়গা নয়নজলির ওপর কালভার্ট না করে অবৈধভাবে বালু দিয়ে জলাশয় ভরাটের অভিযোগ পাওয়া গেছে। ফলে জলাবদ্ধতায় পড়ে ডুবে যাচ্ছে নাইস গার্ডেন ও তার পাশের রাইফেলস ক্লাবের জায়গা। এ ঘটনার প্রতিকার চেয়ে রবিবার (২৯ সেপ্টেম্বর) নাইস গার্ডেনের ম্যানেজার মতিউর রহমান বাদী হয়ে গাগরন্দ চকপাড়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে মিজানুর রহমান ও তার ভাই রবিউল ইসলামের বিরুদ্ধে তানোর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের অনুলিপি রাজশাহী জেলা প্রশাসক, তানোর সহকারী কমিশনার (ভূমি) ও তানোর থানায় প্রদান করা হয়েছে।
অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও সরেজমিন দেখা গেছে, রবিবার থেকে হঠাৎ করে মিজানুর ও তার ভাই রবিউল তানোর-রাজশাহী সড়কের হাড়দোহ বিল নামক স্থানে সরকারি জায়গার নয়নজলি দখল করে বালু দিয়ে ভরাট করা শুরু করেছেন। কিন্তু নয়লজলির ওপর কোনো কালভাট নির্মাণ করেননি। ফলে বর্ষাকালে পানি বের হতে পারবে না। জলাবদ্ধতায় নাইস গার্ডেন পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত মিজানুর রহমান বলেন, নয়নজলির পাশের জলাশয় আমাদের। সেটি ভরাটের জন্য সহকারী কমিশনার (ভূমি)-এর মৌখিক অনুমতি নিয়ে বালু দিয়ে ভরাটের কাজ শুরু করেছি। পানি বের হওয়ার জন্য নয়নজলির ওপর পাইপ দেবেন জানিয়ে সাংবাদিকদের এড়িয়ে যান তিনি।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই নজরুল ইসলাম বলেন, অভিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ভরাটকাজ বন্ধ করা হয়েছে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম বলেন, কাউকে জলাশয় ভরাটের অনুমতি দেয়া হয়নি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান