বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ, কবে কোথায় খেলা
রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ থেকে সরে গিয়েছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। শঙ্কা জেগেছিল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়েও। তবে সে শঙ্কা উড়িয়ে আগামী মাসের ১৬ তারিখ ঢাকায় আসছে প্রোটিয়ারা।
আসন্ন এই সিরিজের জন্য আজ (সোমবার) পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২১ অক্টোবর থেকে। ভেন্যু হিসেবে থাকছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম। এরপর সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর থেকে।
যার ভেন্যু হিসেবে থাকছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। দুই ম্যাচের সিরিজ শেষ করে ৩ নভেম্বর নিজ দেশে ফিরে যাবেন প্রোটিয়া ক্রিকেটাররা। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের এই দুই টেস্ট।
এর আগে সিরিজটি সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে সম্প্রতি ঢাকায় এসেছিল দক্ষিণ আফ্রিকার একটি প্রতিনিধি দল। শুরুতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরিদর্শন করেন তারা।
এরপর মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখেন আফ্রিকার প্রতিনিধি দল। পরে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে জানানো হয়, নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আফ্রিকার প্রতিনিধিরা। এরপর আজ (সোমবার) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে সিরিজ খেলতে আসার কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
T.A.S / এমএসএম
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি