ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরে খুনিদের গ্রেফতারের দাবিতে জাতীয় নাগরিক কমিটির মানববন্ধন


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ৩০-৯-২০২৪ দুপুর ২:৪১

লক্ষ্মীপুরে ভয়াবহ আগস্টে দ্বিতীয় স্বাধীনতাযুদ্ধে আওয়ামী দোসর খুনি সালাউদ্দিন টিপু বাহিনীসহ দেশের সব খুনিকে আগামী সাত দিনের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় এনে এক দফা দাবি ফাঁসি চেয়ে মানববন্ধন করেছেন জাতীয় নাগরিক কমিটি লক্ষ্মীপুর জেলার নেতৃবৃন্দ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এ সময় জাতীয় নাগরিক কমিটির উপস্থিত বক্তারা বলেন, গত আগস্টের দ্বিতীয় স্বাধীনতারযুদ্ধে লক্ষ্মীপুরে শহীদ সাব্বির, শহীদ আফনান, শহীদ ওসমানসহ আমাদের চারজন ছাত্রকে আওয়ামী দোসর খুনি সালাউদ্দিন টিপু বাহিনী ও মৃত আবু তাহের বাহিনী নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে। দেশ স্বাধীন হওয়ার অনেক দিন পার হলেও কেন সেই টিপু বাহিনীকে এখনো গ্রেফতার করা হয়নি? প্রশাসন কেন গ্রেফতার করছে না খুনিদের? এখনো আতঙ্কে কাটছে শহীদ পরিবারগুলোর জীবন। প্রশাসন কী করছে যে, এখনো খুনিরা শহীদ পরিবারগুলোকে মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছে?

তারা আরো বলেন, লক্ষ্মীপুরে আফনানসহ চারজন ও সারাদেশে আবু সাঈদসহ প্রায় ১ হাজার ৬০০ জনকে হত্যা করেছে এই আওয়ামী দোসর খুনিরা। আগামী সাত দিনের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি করছি। যদি আগামী সাত দিনের মধ্যে তাদের গ্রেফতার করা না হয়, তাহলে দেশের সকল ডিসি ও এসপি অফিসসহ সকল প্রশাসনিক অফিস ঘেরাও করা হবে। আমাদের শহীদ পরিবারগুলোর কান্না আমরা আর সহ্য করতে পারছি না। লক্ষ্মীপুরের ডিসি-েএসপিসহ সকল প্রশাসনকে বলছি, কোথায় লুকিয়ে আছে খুনিরা, আপনারা তাদের আগামী সাত দিনের মধ্যে খুঁজে গ্রেফতার করুন। না হয় ছাত্র-জনতা আগস্টে আমাদের শিখিয়েছে কিভাবে আপনাদের টেনে চেয়ার থেকে নামাতে হয়। সাত দিনের মধ্যে গ্রেফতার করা না হলে আপনাদের অফিস ঘেরাও করে চেয়ার ঘুরিয়ে দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- আহমদ ইসমাইল বন্ধন (প্রধান সমন্বয়ক, লক্ষ্মীপুর জেলা জাতীয় নাগরিক কমিটি), এমএ আরিফ (সাবেক ছাত্রনেতা ও পিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক), যিনি গত ৪ আগস্ট লক্ষ্মীপুরে টিপুর বাসার সামনে গুলিবিদ্ধ হন, মেহেদী হাসান আয়ানসহ জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ৷

এমএসএম / জামান

মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা

পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে

চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।

চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু