সাবেক কাউন্সিলরের কাছে অস্ত্র থাকার তথ্য ছড়িয়ে হয়রানির অভিযোগ
বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজনু গাজীর কাছে আগ্নেয়াস্ত্র থাকার মিথ্যা তথ্য ছড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এলাকায় জনপ্রিয় এই জনপ্রতিনিধিকে মানুষের কাছ থেকে দূরে সরাতে এমন প্রপাগাণ্ডা চালিয়ে কুচক্রী একটি মহল কী ফায়দা হাসিল করতে চাচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ষড়যন্ত্র ও হেয়প্রতিপন্ন করতেই স্থানীয় প্রতিপক্ষ আসন্ন পৌর নির্বাচনকে ইস্যু করে এমনটা ছড়াচ্ছে বলে জানা গেছে।
সরেজমিন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, মোংলা পোর্ট পৌরসভার গত শেষ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন মজনু গাজী। কাউন্সিলর নির্বাচিত হয়েই মজনু গাজী এলাকায় উন্নয়নের ব্যাপক কর্মকাণ্ড শুরু করেন। তার এলাকার বিপর্যস্ত সড়ক সংস্কারের মাধ্যমে ব্যাপক উন্নয়ন করেন। এছাড়া এলাকায় নতুন নতুন সড়ক নির্মাণেও ব্যাপক ভূমিকা রাখেন। এসবের পাশাপাশি লবণ পানি অধ্যুষিত এলাকায় সুপেয় পানি সরবরাহ, হতদরিদ্র মানুষের দারিদ্র্য বিমোচন, মাদক ও সন্ত্রাস দমনে নানামুখী তৎপরতা চালিয়ে আর্থসামাজিকভাবে ব্যাপক উন্নয়ন করে সাধারণ মানুষের মধ্যে আস্থা অর্জন করেন। এসব উন্নয়নে বিগত পৌর নির্বাচনে পরাজিত একটি স্বার্থান্বেষী মহল সাবেক কাউন্সিলর মজনু গাজীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সম্প্রতি নানা অপপ্রচার চালাতে শুরু করে।
সদ্য রাজনীতির পটপরিবর্তনকে পুঁজি করে কুচক্রী মহলটি তাকে হয়রানি ও হেয়প্রতিপন্ন করতে মরিয়া হয়ে উঠেছে। এদের রোষানলে পড়ে মজনু গাজী নানাভাবে অপপ্রচারের শিকার হচ্ছেন।
এ ব্যাপারে সাবেক কাউন্সিলর মজনু গাজী বলেন, তাকে জড়িয়ে এলাকার প্রতিপক্ষ একটি গ্রুপ সরকারি সম্পত্তি দখল করে মার্কেট নির্মাণ, মৎস্য ঘের দখল এবং তিনি নাকি এলাকায় অস্ত্রের মহড়া দিয়েছেন বলে মিথ্যা অপবাদসহ প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। এ ব্যাপারে তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছেন বলেও জানান।
T.A.S / জামান
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন