চুক্তিভিত্তিক-অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ দুই দাবিতে মাগুরায় মানববন্ধন
মাগুরা জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে মানববন্ধন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মানববন্ধনে মাগুরায় পল্লী বিদ্যুৎ সমিতির পল্লী বিদ্যুতায়ন বোর্ড ( আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের অর্থসামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণ এবং বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমিতি চান পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় মাগুরা শহরের ডিসি অফিস কার্যালয় সামনে চুক্তিভিত্তিক ও অনিয়ম কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে মানববন্ধন করেন তারা।
এ সময় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. রাহাত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল, গ্রাহকপর্যায়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো, কর্মকর্তা-কর্মচারিদীর চাকরি বিধি প্রণয়ন ও সকল চুক্তভিত্তিক চাকরি নিয়মিতকরণসহ দুই দফা দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন- ডিজিএম মোহাম্মদ আলমগীর হোসেন মুসলিম, এজিএম মো. আশিকুজ্জামান, এজিএম (অর্থ) নিতাই দাসসহ কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তারা বলেন, আরইবির কর্মকর্তাদের দ্বৈতনীতি পরিহার করে আরইবির সাথে পল্লী বিদ্যুতের একীভূতকরণ হবে এবং সকল ধরনের বৈষ্যম দূর করতে হবে। এছাড়া অনিয়মিত ও সকল চুক্তিভিত্তিক নিয়োগকৃতদের নিয়মিত করতে হবে। এগুলো দূর করা না হলে শতভাগ সেবা দেয়া সম্ভব নয় বলে জানান তারা।
T.A.S / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’