পটুয়াখালীতে ক্রীড়া সংগঠক-খেলোয়ারদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
পটুয়াখালী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আ.ন.ম আমিনুল হক মামুনসহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) এর সকল কর্মকর্তাদের অবিলম্ভে পদত্যাগ এবং যোগ্য কর্মকর্তাদের নিয়ে নতুন ডিএফএ কমিটি গঠন করে ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় ক্রীড়াঙ্গন উজ্জীবিত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় বিভিন্ন ইভেন্টের ক্রীড়া সংগঠন ও খেলোয়াররা।
সোমবার ( ৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে উক্ত দাবিতে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক জেলা জাতীয়তাবাদী ক্রীড়া দলের পৃষ্ঠপোষক বক্তিয়ার উদ্দিন মুরাদ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের অন্যতম সংগঠক বিশিস্ট ফুটবলার আবুল হাওলাদার, ক্রীড়া সংগঠক নুবীন মোস্তাফি সুমন, অ্যাডভোকেট এনামুল হক রাসেল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী অতিত ক্লাবের সভাপতি শেখ মেহেদী মাসুম, কারাতে প্রশিক্ষক রিয়াজ আহমেদ, ক্রীড়া সংগঠক মোতাহার হাওলাদার, জুয়েল মৃধাসহ শতাধিক সংগঠক খেলোয়ারবৃন্দ।
বক্তারা অবিলম্ভে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের দুর্নীতিবাজ সভাপতি আনম আমিনুল হক মামুনসহ ডিএফএ এর সকল কর্মাকর্তাকে অপসারন করে সৎ ও যোগ্য ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে নতুন কমিটি গঠন করে খেলাধূলায় প্রান ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসকের দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য জোর দাবি জানান।
এমএসএম / জামান
মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা
পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে
চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।
চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত