আজিজ আহম্মেদ কলেজের অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া আজিজ আহম্মেদ কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা ও পূর্ণাঙ্গ অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় আজিজ আহম্মেদ কলেজ হলরুমে কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি নাসরীন জাহানের সভাপতিত্বে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের সাবেক সভাপতি ও জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম মো. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদার, অ্যাডহক কমিটির বিদ্যােৎসাহী সদস্য মো. আশিকুর রহমান, তৌকির আহম্মেদ শাবারসহ প্রতিষ্ঠাতা পরিবারের অনান্য সদস্যবৃন্দ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. জাকির হোসেন হাওলাদার, যুগ্ম-আহ্বায়ক মো. মিজানুর রহমান, মাইনুল হাসান, সৈয়দ সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আজিজ আহম্মেদ কলেজসহ তার প্রতিষ্ঠিত আরো সাতটি প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা সম্পর্কে বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং প্রতিষ্ঠাতাসহ যারা মৃত্যুবরণ করেছেন এবং ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার