রাজশাহীতে কন্যাশিশু দিবস উদযাপিত
কন্যাশিশুদের কলকাকলীতে মুখর পরিবেশে বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীতে উদযাপিত হলো জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪। সোমবার ৩০ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর আয়োজনে ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ স্লোগানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় জাতীয় কন্যাশিশু দিবস।
এতে সফল নারী ও প্রতিষ্ঠিত নারী ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত হয়ে শিশুদের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হওয়ার গল্প শোনান রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাবলিহা আনবার। কন্যা শিশুদের মধ্য থেকে বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্রী আদিবা তাসনিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সংগীতানুরাগী ওস্তাদ মঞ্জুশ্রী রায়।
বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদেরের সভাপতিত্বে আলোচনা সভা শেষে কন্যা শিশুরা গান ও দলীয় নৃত্যে অংশগ্রহণ করে। এসময় জেলা প্রশাসন ও রাজশাহী শিশু একাডেমির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ