নরসিংদীতে নার্স ও মিডওয়াইফারদের ৩ ঘণ্টা কর্মবিরতি
এক দফা দাবিতে সারাদেশের সঙ্গে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন নরসিংদী জেলা হাসপাতাল, সদর হাসপাতালসহ জেলার সকল সরকারি হাসপাতালে কর্মরত নার্স ও মিডওয়াইফাররা।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ নরসিংদী জেলা শাখার উদ্যোগে ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের সামনে এবং নরসিংদী সদর হাসপাতালের সামনে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়।
নার্স নেতারা বলেন, তাদের দীর্ঘদিনের দাবি কর্তৃপক্ষ আমলে না নেয়ায় বাধ্য হয়ে তারা এই কর্মবিরতির ডাক দিয়েছেন।
এদিকে নার্স ও মিডওয়াইফাররা হাসপাতালে কর্মবিরতি পালন করায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। এ সময় দূর-দূরান্ত থেকে আসা রোগীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও চিকিৎসাসেবা না নিয়ে অনেকে চলে যান।
এমএসএম / জামান
মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ বৃত্তি পরীক্ষা
পঞ্চগড় সদরে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ দুই চেয়ারম্যানের বিরুদ্ধে
চাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক।
চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন পুলিশ হেফাজতে
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
Link Copied