আত্রাইয়ে পিপিআর ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণে বিনামূল্যে দ্বিতীয় ডোজ টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন
‘পিপিআর রোগের টিকা দিন, ছাগল ও ভেড়া সুস্থ রাখুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় বিনামূল্যে দ্বিতীয় ডোজ টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টার উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ঘোষপাড়া বাজার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, মহিলাবিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, ওয়ার্ড মেম্বার আ. করিম প্রামাণিক উপস্থিত ছিলেন।
ডা. আবু আনাছ বলেন, এ বছর উপজেলায় মোট ২ লাখ ১৫ হাজার ২৪০টি ছাগল এবং ৪৪ হাজার ৭৬০টি ভেড়া রয়েছে। টিকা বরাদ্দ এসেছে ২ লাখ ২ হাজার। আমাদের এই টিকা কর্মসূচি ১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চালু থাকবে।
এমএসএম / জামান
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু