আলফাডাঙ্গায় রাসূল (সা.)-কে কটূক্তি করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মহানবী হজরত মুহম্মদ (সা.)-কে ভারতের হিন্দু পুরোহিত মহারাজ কর্তৃক কটূক্তি করার প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবার) বেলা সাড়ে ১১টার দিকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
আলফাডাঙ্গা যুব সমাজ ও ওলাম-মাশায়েখগণের আয়োজনে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ছাড়াও মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের চৌররাস্তা মোড় এলাকা থেকে শুরু করে আলফাডাঙ্গা পৌরসভা ও আলফাডাঙ্গা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে আলফাডাঙ্গা চৌরাস্তা মোড়ে সমাবেশ করা হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টু।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক ও আলফাডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা কুতুবউদ্দিন, আলফাডাঙ্গা কওমি ওলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আহসানুল্লাহ, মাওলানা আজিজুল্লাহ, মাওলানা আমিনুল্লাহ, মুফতি কুতুবউদ্দিন ফরিদী, মাওলানা আ. করিম, মাওলানা ইলিয়াস, মো. শরিফুল ইসলাম এবং যুব সমাজের পক্ষে মো. রহমত, মো. ইকবাল হোসেন।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬