ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

হামজার বাংলাদেশে আগমন নিয়ে ফিফার বার্তা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২৪ বিকাল ৬:১২

বাংলাদেশের জার্সিতে খেলার সন্নিকটে বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার পাশাপাশি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছ থেকে অনাপত্তিপত্রও পেয়েছেন লিস্টার সিটির এই ফুটবলার। এখন অপেক্ষা কেবল মাঠে নামার।

হামজাকে বরণ করে নিতে পস্তুত বাংলাদেশের হাজারও ফুটবলপ্রেমী। এরই মধ্যে এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পেজে উঠে আসলেন হামজা। ফিফা ফুটবল ওয়ার্ল্ডকাপ ভেরিফায়েড ফেসবুক পেজে হামজার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা। পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান হামজা। জাতীয় দলের হয়ে খেলতে প্রথমে প্রয়োজন ছিল বাংলাদেশি পাসপোর্ট। বাফুফে ও তার পরিবার যৌথ প্রচেষ্টায় পাসপোর্ট করেছে

বাফুফে এখন হামজাকে বাংলাদেশে খেলানোর জন্য ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে। পাসপোর্ট, ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশনের অনাপত্তিপত্র চিঠিসহ আরও কিছু কাগজপত্র নিয়ে এই আবেদন করবে বাফুফে। ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটি সবুজ সংকেত দিলেই হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা