ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শেরপুরের গাড়িদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গ্রামীণ জিসির আই ক্যাম্প অনুষ্ঠিত


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ৩:৪৩

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালনা করেছে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল। শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় অত্র এলাকার স্বল্পআয়ের মানুষেরা তাদের চক্ষু সেবা নেয়ার জন্য ক্যাম্পে ভিড় করেন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এই ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করেন হেলথ কেয়ার মেডিকেল ট্যুরিজম-এর পক্ষে আব্দুল খালেক বিন এবাদুল্লাহ, গাড়িদহ পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষে পরিচালক শরিফুল ইসলাম, ইলিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ।

এ সময় ১৪৩ জন রোগীকে বিনামূল্যে চোখের পরীক্ষা সেবা প্রদান করা হয়। এদের মধ্যে ১৩১ জনকে চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে চশমা এবং ওষুধের ব্যবস্থাপত্র প্রদান করা হয় এবং ১২ জনকে স্বল্পমূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করে সংস্থার নিজস্ব গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্যাম্পের কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য ডাক্তার এবং টেকনিশিয়ানসহ সাতজন চিকিৎসাসেবী অংশগ্রহণ করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ক্যাম্পের পরিচালক মোহাম্মদ শফিউল আলম এবং দায়িত্বপ্রাপ্ত ডা. রায়হান রাব্বি বলেন, নিম্নআয়ের মানুষদের স্বল্পমূল্যে সেবা প্রদান করাই এ ক্যাম্পের উদ্দেশ্য। গ্রামীণ জিসি বিভিন্ন এলাকায় এমন ক্যাম্প পরিচালনা করে থাকে। তারা আরো বলেন, এ ধরনের ক্যাম্পের মাধ্যমে আমরা স্বল্পআয়ের মানুষদের চক্ষু সেবা প্রদান করে থাকি। এছাড়াও গ্রামীণ জিসি হসপিটালে চোখের সকল ধরনের চিকিৎসা বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা স্বল্পমূল্যেই করানো হয়।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান