ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ব্যাটারদের পারফরম্যান্সে হতাশ হাথুরুসিংহে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ১২:৩৪

পাঁচ দিনের একটি টেস্ট ম্যাচে বাংলাদেশ লড়াই করতে পারেনি এক দিনও। মাঝে বৃষ্টি ও ভেজা আউটফিল্ড আড়াই দিনের বেশি কেড়ে নিয়েছে। বাকী প্রায় আড়াই দিনে ম্যাচটিকে ড্র পর্যন্ত টেনে নিতে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্তরা। চেন্নাই টেস্টের পরে গতকাল কানপুর টেস্টেও হার দেখেছে বাংলাদেশ। তাতে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ধবলধোলাইয়ের শিকার হয়েছে। 

ভারতের মাটিতে সাদা পোশাকে এমন লজ্জার মূলে ছিলেন ব্যাটাররা। ব্যাট হাতে সবাই যেভাবে ব্যর্থ হয়েছেন তাতে বোলারদের পক্ষে তেমন কিছুই করার ছিল না। বিষয়টিকে আলাদা করে না দেখলেও দলীয় পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেছেন, 'পরাজয় সত্যিই আমাদের কষ্ট দিচ্ছে। আমাদের পারফরম্যান্স ভালো হয়নি। যেভাবে খেলে তারা হেরেছে, এমন পরাজয় এর আগে দেখা যায়নি। এটার পূর্ণ অবদান রোহিত ও তার দলের। তারা যেভাবে খেলেছে তাতে ম্যাচটি নিজেদের করে নিয়েছে। আমরা হেরেছি, এটা আমাদের জন্য কষ্টের।' 

ব্যাটারদের নিয়ে বাংলাদেশের কোচ বলেছেন, 'এই সিরিজে ব্যাটিং হতাশাজনক হয়েছে। এর আগের সিরিজে কেউ কেউ অবদান রেখেছিলেন। তবে সবমিলিয়ে বিগত কয়েকটি সিরিজ ধরেই আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী ব্যাটিং করতে পারছি না। এই সিরিজে খারাপ করার অন্যতম কারণ হচ্ছে প্রতিপক্ষ অনেক শক্তিশালী ছিল। আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। ইতিবাচকভাবে নিয়েছি সবকিছু।' 

ভারতের বিপক্ষে খেলা নিয়ে হাথুরুসিংহে বলেছেন, 'এই মুহূর্তে বিশ্বের সেরা দল। আমরা এখানে তাদের বিপক্ষে খেলতে এসেছি। সেখানে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতে এসে খেলাটা কঠিন অ্যাসাইনমেন্টের একটা। সুতরাং আমরা জানি আমাদের কতটা উন্নতি করতে হবে।' 

হাথুরু আরও বলেছেন, 'আমাদের যা করার ছিল সেটি করার জন্য আমরা বেশি সময় পাইনি। যেভাবে খেলতে হতো, পরিকল্পনা বাস্তবায়ন করতে হতো, সেটি আমরা করতে পারিনি। এখানে আলাদা সারফেস ছিল। এসব কারণের পাশাপাশি প্রতিপক্ষের বোলাররাও বেশ ভালো ছিল।' 

এই সিরিজে বাংলাদেশ যতটুকু লড়াই করতে পেরেছে তার পেছনে বোলারদের অবদান বেশি। তবে সেটি আলাদা করে দেখতে চান না এই শ্রীলঙ্কান। তিনি বলেছেন, 'বোলার এবং ব্যাটার সবাই আমাদের খেলোয়াড়। সুতরাং তাদের মধ্যে তুলনা করা উচিত হবে না। যখন কন্ডিশন আমাদের সহায়তা করে তখন আমরা ভালো বল করি, বিশেষ করে পেসাররা। আর এই খেলায় কন্ডিশন ভিন্ন ছিল। অবশ্যই ভারতের বিপক্ষে আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে এবং কীভাবে আমরা দ্রুত এগুলো কাটিয়ে উঠতে পারি, সেটি নিয়েও ভাবতে হবে।'

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা