ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

উখিয়ায় পূর্বশত্রুতার জেরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত ১


উখিয়া প্রতিনিধি  photo উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ৩:২০

কক্সবাজারের উখিয়ার সিকদার বিলের বটতলী এলাকায় শাহাজাহানের ভোগদখলীয় ৮ শতক জায়গা পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একই এলাকার শাহ আলমসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে। এ ঘটনায় উখিয়া থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী। মঙ্গলবার (১ অক্টোবর) ভোর ৬টার দিকে উখিয়ার মধ্যম সিকদার বিলের বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। 

সরেজমিন জানা যায়, উখিয়ার মধ্যম সিকদার বিল বটতলী এলাকার মৃত মোহাম্মদ কালুর ছেলে শাহজাহান ওয়ারিশসূত্রে পাওয়া ওয়ালা মৌজার ১৪৫১নং খতিয়ানের বিএস দাগ ৫৫৪, ৫৫৫ আন্দরের ৮ শতক জায়গা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। তাদের এই ভোগদখলীয় জায়গাটি একদল দুষ্কৃতকারী রাতের আঁধারে মাটি ভরাট করে জোরপূর্বক দখলের অপচেষ্টা করার খবর পেলে প্রকৃত মালিক শাহজাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন শাহা আলম ও তার কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী জায়গাটি জবরদখল করতে ধানের ফসল নষ্ট করে গাইডওয়াল নির্মাণের পাঁয়তারা চালাচ্ছে। প্রকৃত জায়গার মালিক তাদের জবরদখল না করার জন্য বাধা প্রদান করলে তেড়ে এসে উল্টো তার ওপর হামলা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী শাহজাহান বাদী হয়ে ৯ জনকে আসামি করে অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে উখিয়া থানায় এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, মধ্যম সিকদার বিল বটতলীর মোহাম্মদ শাহজাহানের দখলীয় জায়গা একই এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে শাহ আলমসহ তার সহযোগীরা বিগত কয়েক দিন ধরে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে শাহ আলমসহ তার সহযোগীরা দা-কিরিচসহ লাঠিসোঁটা নিয়ে জায়গা দখলের জন্য ফসলি জমিতে অবস্থান নেয়। এ সময় তারা মাটি ভর্তি ডাম্পার এনে ফসল নষ্ট করে মাটি ভরাট করে দালান নির্মাণের চেষ্টা চালায়। এতে বাধা দিলে জমির মালিক মোহাম্মদ শাহাজাহানকে হত্যার উদ্দেশ্যে হামলা করে তার হাতের আঙ্গুলে হাড় ভাঙা জখম করে।

এ সশয় আহত ভুক্তভোগী মোহাম্মদ শাহাজাহানের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনা নিয়ে কোনো মামলা করার চেষ্টা করলে ভুক্তভোগীকে মেরে ফেলার হুমকিও দেয় হামলাকারীরা। পরে ভুক্তভোগী শাহাজাহানকে এলাকার লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে যায়। ভুক্তভোগী শাহজাহান এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করে আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত শাহ আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এজাহার দায়েরের পরে মামলা রেকর্ড হয়েছে কিনা- জানতে চেয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এজাহার পেয়েছি। তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদে চিহ্নিত করে মামলাটি রেকর্ড করা হবে।

T.A.S / জামান

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক

খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা

পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে

বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা

রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি

রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন

মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু

সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব

সাঘাটায় ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও মেম্বারসহ ৬ জন পুলিশ হেফাজতে, পরে মুচলেকায় মুক্তি

শ্রীপুরে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত