ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে ৬ বছরেও উদ্ঘাটন হয়নি ব্যবসায়ী শাহজাহান হত্যার রহস্য


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২-১০-২০২৪ দুপুর ৩:৫০

রাজশাহীর তানোরে আলোচিত ব্যবসায়ী শাহজাহান আলী হত্যাকাণ্ডের দীর্ঘ প্রায় ৬ বছর অতিবাহিত হলেও এখনো হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এখনো মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।

জানা গেছে, ২০১৮ সালের ১৫ জুলাই তানোর উপজেলার শিবরামপুর গ্রামের বাড়ি থেকে ব্যবসায়ী শাহজাহান আলী ব্যবসায়িক কাজে বের হয়। ওই দিন মুন্ডুমালা বাজারের মেসার্স  হক এন্টারপ্রাইজে (দোকান) মোটরসাইকেল রেখে যান। কিন্তু তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ১৬ জুলাই তার স্ত্রী তানোর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারেন ১৮ জুলাই পাবনার ঈশ্বরদী হার্ডিং ব্রিজের নিচে শাহজাহানের লাশ পাওয়া গেছে। একই দিন নিহতের স্ত্রী সেলিমা জাহান বাদী হয়ে তানোর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় নিহত শাহজাহানের ব্যবসায়িক পার্টনার মেসার্স নাবিলা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আখেরুজ্জামান (সেলিম) এবং একই গ্রামের সাংবাদিক মমিনুল ইসলাম মুন ও তার পরিবারের ৬ জনসহ মোট ১০ জনকে। স্থানীয়রা বলছেন, সাংবাদিক পরিবারকে হয়রানির উদ্দেশ্যে এ মামলায় জড়ানো হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাংবাদিক পরিবারের সঙ্গে দুই শতক জায়গা নিয়ে বিরোধ চলছিল এবং নিহতের ব্যবসায়িক পার্টনার সেলিমের সাথে টাকা-পয়সা নিয়ে বিরোধ চলছিল। আসামিরা পরিকল্পিতভাবে খুন করতে পারে বলে সন্দেহ রয়েছে বলে এজাহারে উল্লেখ করেন।

এদিকে আসামিরা দাবি করেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত নন। তারা বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে মামলাটি তদন্ত ও মোবাইল ট্র্যাকিং করলে আসল অপরাধীরা ধরা পড়বে এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে।

স্থানীয় অসমর্থিত সূত্র জানায়, বাদী নিজেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। কারণ শাহজাহান নিখোঁজ হওয়ার সময় মোবাইল বাড়িতে রেখে গিয়েছিল। আবার ডিএনএ টেস্ট রিপোর্টে দেখা যায় শাজাহানের ছেলে শফিকুল ইসলাম স্মরনের সাথে ডিএনএ রিপোর্টে মিলে নেই। তাহলে প্রশ্ন উঠতে পারে- ছেলে শফিকুল ইসলাম স্মরন কোন পক্ষের। নাকি বাদী সেলিনা জাহানের পরকীয়া ছিল- এমন মুখরোচক আলোচনা এলাকায় মানুষ করে।

এ বিষয়ে পিবিআই-এর তদন্ত কর্মকর্তার মোবাইলে ফোন দিলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

T.A.S / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ