ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ৪:১২

নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মৎস্য বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় ধামইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মৎস্য অফিসার মোছা. মোস্তারিনা আফরোজ।

এ সময় উপজেলা মৎস্য অফিসার মোছা. মোস্তারিনা আফরোজ তার সুচনা বক্তব্যে বলেন, ধামইরহাট মৎস্য বিভাগের অক্লান্ত পরিশ্রমে ও ব্যাপক প্রচেষ্টায় এবং মৎসজীবীদের মাঝে আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে ধামইরহাট উপজেলায় বাৎসরিক মাছের চাহিদা মিটিয়ে অন্যত্রও রপ্তানি করা হচ্ছে। চলতি বছর মাছ উৎপাদন ৫ হাজার ৭৬৩ মেট্রিক টন, এ উপজেলার চাহিদা ৪ হাজার ৫১ মেট্রিক। উদ্বৃত্ত ১ হাজার ৭১২ মেট্রিক টন মাছ উপজেলার বাইরে রপ্তানি করা হয়েছে। বক্তৃতাকালে তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন- ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সম্পাদক আবু হেনা মো. মোস্তফা কামাল বাবু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহেল বাকী, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, হারুন আল রশিদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এমএসএম / জামান

কুশিয়ারা থেকে বালু উত্তোলন নিয়ে অভিযোগ, বিবিয়ানা এলাকায় সড়কে ফাটল-জনদুর্ভোগ

রায়গঞ্জে শিক্ষিকার বকেয়া বেতন নিয়ে ৫ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

পাহাড় থেকে বিচারালয়: অদম্য ইচ্ছাশক্তির আলোয় আইনজীবী হ্লানুচিং মারমা

নিজ অর্থায়নে জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি পেলেন সমাজসেবক তপন ঘোষ

সাতকানিয়া - টিআই'র চাঁদাবাজিতে যানজটের উল্লাসিত শহরে পরিণত কেরানীহাট, শাস্তির দাবী স্থানীয়দের

চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

রাজশাহীর বিষ্ণুপুর ফেরিঘাটে ১০ বছর আগের তালিকাতেই টোল আদায় চলছে

বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার

মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর

শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নবীনগরে জেলা ছাত্রলীগের সহসভাপতি ডলার গ্রেপ্তার