ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ভারতে সেঞ্চুরি করে সুখবর পেলেন মুমিনুল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২৪ বিকাল ৫:৫

ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ ক্রিকেট দল। চেন্নাইয়ের মতো কানপুর টেস্টেও ব্যাটিং ব্যর্থতার কারণে হেরে যায় টাইগাররা।

দুই টেস্টে বাংলাদেশ দলের একমাত্র ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছেন মুমিনুল হক সৌরভ। আর ভারতের হয়ে রবিচন্দ্রন অশ্বিন, শুভমান গিল ও ঋষভ পন্থ সেঞ্চুরি হাঁকান। ভারতীয় তিন ব্যাটসম্যানই চেন্নাই টেস্টে সেঞ্চুরি হাঁকান। 

কানপুর টেস্টে দুই দলের হয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ। তিনি ১৯৪ বল খেলে ১৭টি চার আর এক ছক্কার সাহায্যে ১০৭ রানের অনবদ্য ইনিংস খেলেন।

আর এই সেঞ্চুরির সুবাদে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের সবশেষ হালনাগাদে ১৬ ধাপ এগিয়ে ৪২তম পজিশনে উঠে এসেছেন মুমিনুল। 

কানপুর টেস্টের প্রথম ইনিংসে ৪টি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ২ উইকেট নেন মিরাজ। কানপুরে ৬ উইকেট শিকার করে আইসিসির টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে মিরাজের অবস্থান ১৮ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। 

সাকিব পাঁচ ধাপ এগিয়ে উঠেছেন ২৮ নম্বরে। কানপুরে ১ উইকেট পাওয়া তাইজুল ইসলাম এক ধাপ পিছিয়ে আছেন ২০ নম্বরে। হাসান মাহমুদ তিন ধাপ নিচে নেমে এখন আছেন ৪৭ নম্বরে।

কানপুরে বাংলাদেশের ব্যাটিং গুঁড়িয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন জাসপ্রিত বুমরাহ। তার সতীর্থ জয়সওয়াল ব্যাটসম্যানদের তালিকায় উঠেছেন ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে। রবিচন্দ্রন অশ্বিনকে টপকে ৮৭০ রেটিং পয়েন্ট নিয়ে প্রায় আট মাস পর শীর্ষস্থান ফিরে পেয়েছেন ম্যাচে ৬ উইকেট নেওয়া বুমরাহ। গত ফেব্রুয়ারিতে প্রথমবার এক নম্বরে উঠেছিলেন তিনি।

বোলিংয়ের সেরা দশে পরিবর্তন আরেকটি। নিউজিল্যান্ডের বিপক্ষে গলে ৯ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা ৮০১ রেটিং পেয়েছেন প্রাবাথ জয়াসুরিয়া। একধাপ এগিয়ে এখন সাত নম্বরে আছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার।

দুই ইনিংস মিলিয়ে ৭৬ রান করে ৬ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে আছেন বিরাট কোহলি। পিছিয়ে গেছেন রোহিত শার্মা, শুভমান গিল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা। 

গলে ক্যারিয়ার সেরা ১৮২ রানের ইনিংস খেলে ৫ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন লংকান তারকা কামিন্দু মেন্ডিস। তার রেটিং এখন ৭১৬ পয়েন্ট। একই ম্যাচে সেঞ্চুরি করে দিনেশ চান্দিমাল ৬ ধাপ এগিয়ে উঠেছেন ২০ নম্বরে।

ব্যাটসম্যানদের তালিকায় ৮৯৯ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ তারকা জো রুট।

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠেছেন মেহেদি হাসান মিরাজ। আগের মতোই এক নম্বরে ভারতীয় তারকা রবিন্দ্র জাদেজা।

T.A.S / T.A.S

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা