ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

প্রভাব খাটিয়ে মসজিদ কমিটির কাছে চাঁদা দাবি


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২-১০-২০২৪ বিকাল ৫:১৭

সালিশ ডেকে ও দলীয় প্রভাব খাটিয়ে মসজিদ কমিটির কাছে ১৮ লাখ টাকা চাঁদা দাবি করেছেন স্থানীয় এক সাবেক ইউপি চেয়ারম্যান ও তার সাঙ্গোপাঙ্গরা- এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কুহাড় উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদকসহ অন্য নেতৃবৃন্দ ও মুসল্লিরা। বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টায় রাজশাহী নগরীর সোনাদীঘি মোড় সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়৷

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধ ও তাদের বিচার দাবিতে আমরা রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কুহাড় উত্তরপাড়া জামে মসজিদের মুসল্লিবৃন্দ ও মসজিদ কমিটির নেতৃবৃন্দ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা উপজেলার একটি খাসপুকুর মসজিদের নামে লিজ গ্রহণসাপেক্ষে ভোগদখল করে আসছি। ওই খাসপুকুরের অজুহাতে স্থানীয় বিএনপি নেতা আয়নালের নেতৃত্বে গত ৩ সেপ্টেম্বর দুপুর ১১টায় কুহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এতে আয়নালের নেতৃত্বে তার সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইন্তাজ, হাতেম আলী, জিল্লুর রহমান, শফিকুল ইসলাম, আব্দুল মান্নান, নুরুল হক, ইউনুছ আলী, আলীমুদ্দিন, আব্দুস সালাম ও সালাউদ্দিন।

তারা আরো বলেন, সালিশ বৈঠকে তারা জোটবদ্ধ হয়ে মসজিদের ক্যাশিয়ার আক্তার আলীর কাছ থেকে জোর করে তার কাছে থাকা মসজিদ ফান্ডের এক লাখ টাকা নিয়ে নেন। একই সঙ্গে তারা মসজিদের ৪৯ জন মুসল্লির কাছে চাঁদা হিসেবে ১৮ লাখ টাকা দাবি করেন। এক মাসের মধ্যে ১৮ লাখ টাকা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আয়নালের হাতে দিতে হবে বলে সময় নির্ধারণ করে দেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবিকৃত ১৮ লাখ টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেন তারা।

শুধু তাই নয়, সালিশ বৈঠকের নামে আয়নাল ও তার সাঙ্গোপাঙ্গরা মসজিদের পাঁচজন মুসল্লিকে নন-জুডিসিয়াল চারপাতার ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করতে বাধ্য করেন। যে পাঁচজন মুসল্লির কাছ থেকে নন-জুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়া হয় তারা হলেন- আক্তার আলী, মো. সাদ্দাম, জুলমাত, তোরাপ আলী ও বাবর আলী।

এছাড়া মসজিদের নামে লিজ নেয়া পুকুরটি হাসিনা সরকারের পতনের পর প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক দখল করে নিয়েছে বলেও তারা জানান। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা মসজিদের মুসল্লি ও কমিটির পক্ষ থেকে ১ অক্টোবর রাজশাহী জেলা প্রশাসক ও দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমরা এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি এবং অবিলম্বে অভিযুক্ত চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধ এবং তাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আ. সাত্তার। এ সময় তার সাথে মসজিদ পরিচালনা কমিটির অন্য সদস্য এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে অভিযুক্ত কামরুজ্জামান আয়নালের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজে হেয় করার জন্য এসব অভিযোগ করা হচ্ছে। এ ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। 

এমএসএম / জামান

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ